জাঙ্ক ফুড গ্রহণে সচেতনতা বৃদ্ধিকল্পে সেমিনার

“জাঙ্ক ফুড, পথ খাবার, খোলা খাবার না খেলে, অনেক রোগ থেকে মুক্তি মিলে” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ই জুন বিকাল ৪ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জাঙ্কফুড, পথ খাবার, ও খোলা খাবার পরিহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ নির্মলেন্দু রায়, সিভিল সার্জন, লালমনিরহাট জেলা সদর হাসপাতাল। আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, শিক্ষক, কাউন্সিলর, সাংবাদিক সহ সচেতন মহল।

উপস্থিত বক্তারা বিভিন্ন জাঙ্ক ফুড, পথ খারার, খোলা খাবার ইত্যাদি খাবার গ্রহণে শারিরীক ক্ষতি ও পার্শ প্রতিক্রিয়া সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সাথে ভবিষ্যতে এসকল মুখরোচক খাবার পরিহার করতে উৎসাহিত করেন। শুধু নিজে নয় আমাদের সন্তানেরা যেন বাহিরের খাবার না খান সেদিকে লক্ষ্য রাখতে অনুরোধ করেন।

মোঃ বাদশা মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর