পাকুন্দিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ খামা এলাকা হতে ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ।

শনিবার (১২ জুন) রাত ৯ ঘটিকায় উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর এলাকার মৃত দুলু মিয়ার ছেলে মো. জামাল নামের মাদক ব্যবসায়ীকে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১৩ জুন) দুপুরে লে. কমান্ডার এম শোভন খান বিএন এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম শনিবার (১২ জুন) রাত ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ খামা এলাকায় অভিযান চালায়।

অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. জামালকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর