চট্টগ্রামে সন্ত্রাসী শাহেদ অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামে অস্ত্র ও ইয়াবাসহ তালিকাভুক্ত সন্ত্রাসী মাদক শাহেদ ওরফে ভিখারিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ জুন) ভোরে নগরীর ডবলমুরিং থানাধীন এলাকা আগ্রাবাদ থেকে সন্ত্রাসী শাহেদকে গ্রেফতারের কথা জানান ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

ওসি মহসিন জানান, গ্রেফতার মোঃ শাহেদ একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা সহ সে ১০-১২ জন কিশোরদের একটি গ্যাং পরিচালনা করে ডবলমুরিং এলাকায় নানান অপকর্ম সংগঠিত করে।

তিনি আরো জানান, শাহেদ প্রকাশ ভিখারির বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় ইতোমধ্যে ৫ বার গ্রেফতারও হয়েছে। ভিখারির ২ জন পলাতক সহযোগীর বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার শাহেদ প্রকাশ ভিখারির কাছ থেকে ১ টি এলজি, ১ রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ওসি মহসিন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর