রংপুরে মহানগরীর হাজীরহাট থানাধীন গঙ্গাহরী এলাকার ঘাঘট নদীতে গোসল করতে নেমে দু’জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ জুন) দুপুরে নগরীর গঙ্গাহরী এলাকার ঘাঘট নদীতে গোসলে নামে আব্দুল্লাহ (১২) ও নাজমুন্নাহার লিতু (১০) নামে খালাতো দুই ভাই-বোন। এক পর্যায়ে সাতার না জানায় দু’জনেই পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ গঙ্গাচড়া উপজেলার কোলকন্দর ইউনিয়ের আরিফ হোসেনের ছেলে। গতকাল আব্দুল্লাহ তার মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে আসলে আজ দুপুরে খালাতো বোন লিতুর সাথে বাড়ির পাশে নদীতে নামলে মৃত্যু হয় তাদের। নিহত লিতু গঙ্গাহরী এলাকার লতিবুর রহমানের মেয়ে।
তাদের মৃত্যুর বিষয়টি বার্তাবাজারকে হাজীরহাট থানার ওসি(তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী নিশ্চিত করে বলেন, নদীতে গোসলর নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
রকি আহমেদ/বার্তাবাজার/পি