২৭ জুন সিনহা হত্যা মামলার জামিন শুনানি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামী টেকনাফ থানার বরখাস্ত হওয়া বিতর্কিত ওসি প্রদীপ কুমার দাশ ও এএসআই নন্দ দুলাল রক্ষীতের জামিন শুনানির দিন ২৭ জুন ধার্য্য করেছেন আদালত।

আজ রোববার (১৩ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আসামী প্রদীপ কুমার দাশ ও নন্দ দুলাল রক্ষীতের পক্ষে জামিন শুনানি করতে চাইলে বিচারক মোহাম্মদ ইসমাইল আগামী ২৭ জুন শুনানীর দিন ধার্য্য করেন। এর আগে গত ৯ জুন এই দুই আসামীর পক্ষে উক্ত আদালতে জামিন আবেদন করা হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ফরিদুল আলম ‘বার্তা বাজার’কে জানান, মেজর (অব:) সিনহা হত্যা মামলার আসামী সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও এএসআই নন্দ দুলাল রক্ষিতের পক্ষে জামিনের আবেদন জামিনের আবেদন করেছিলেন। কিন্তু, আদালত আবেদন আমলে নিয়ে আগামী ২৭ জুন জামিন শুনানির দিন ধার্য্য করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সাংবাদিকদের জানান, মামলার ন্যায়বিচারের স্বার্থে আসামী ওসি প্রদীপের পক্ষে জামিনের আবেদন করে ছিলাম। করোনার কারণে আদালত জামিন আবেদনের শুনানি না করে, আগামী ২৭ জুন ধার্য্য তারিখ ঘোষনা করেন। ওইদিন আদালতে আসামী পক্ষের বক্তব্য পেশ করা হবে। এর আগে আসাম্যি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম থেকে কক্সবাজার কারাগারে আনা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে প্রদীপ সহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর