গোয়াল ঘর থেকে মিললো কৃষকের ঝুলন্ত মরদেহ

কুড়িগ্রাম সদর উপজেলার মন্তাজ আলী (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মৃত মন্তাজ সদরের হলোখানা ইউনিয়নের চর আরাজি পলাশ বাড়ি গ্রামে পলাশবাড়ি গ্রামের বাসিন্দা। তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

রবিবার (১৩ জুন) গভীর রাতে নিজ বাড়ির গোয়ালঘরে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মন্তাজ আলী গত দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন। গত রাতে স্ত্রী সন্তান নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। পরে রাত গভীর হলে সবার অজান্তে পাশেই গোয়ালঘরে ঢুকে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন বলে জানায় স্থানীয়রা।

কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা।পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য দেয়া হয়েছে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর