ফখরুল হয়তো বলবেন খালেদার করোনার জন্য আ.লীগ দায়ী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা কথা বলতে বলতে আবার কখন হয়তো বলে বসবেন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ার জন্য আওয়ামী লীগ দায়ী।
তিনি বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড মিথ্যাচার করেন। আর সেটার বহিঃপ্রকাশ হচ্ছে স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তিতে হেফাজতের ব্যানারে বিএনপি-জামায়াতের সহযোগিতায় ও অংশগ্রহণে যে তাণ্ডব হয়েছে সেটিকে অস্বীকার করা এবং এর দায়ভার অন্যের ঘাড়ে চাপানোর অপচেষ্টা করা।
রোববার (১৩ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, জনগণের উত্তাল আন্দোলনে আওয়ামী লীগ ভেসে যাবে- একথা ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা শুনছি। গত ১২ বছর ধরে আমরা তা শুনে আসছি। বাস্তব দিক হচ্ছে জনগণের রায় নিয়ে পরপর তিনবার সরকার গঠন করে দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা।
একজন সিনিয়র রাজনীতিবিদের কাছ থেকে এ ধরনের মিথ্যাচার কখনও কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
বার্তাবাজার/নব