শিক্ষকদের বকেয়া ভাতা দ্রুত প্রাপ্তির জন্য সংবাদ সম্মেলন

শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে পাবনার পিটিআই শিক্ষার্থী ও শিক্ষকদের ডিপিএড ২০২০-২০২১ শিক্ষা বর্ষের বকেয়া ভাতা দ্রুত প্রাপ্তির জন্য সংবাদ সম্মেলন করেছে পাবনা পিটিআই শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

আজ সকাল সাড়ে ১১ টায় প্রেসকাবে সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।

এসময় সাংবাদিকদের লিখিত বক্তব্য বলেন, আমরা ডিপিএড ২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থীবৃন্দ ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পযর্ন্ত পিটিআইতে শ^-শরীলে উপস্থিত থেকে কাসে অংশ গ্রহণ করার পর করোনা মহামারীর কারণে আমরা গত ২১ এপ্রলি ২০২০ তারিখে হতে অইলাইন প্লাটফর্মে ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রম এ অংশ গ্রহণ করি যার স্পষ্ট নির্দেশনা রয়েছে নেপ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক আমরা অনলাইনে কাস করার জন্য প্রস্তÍতি গ্রহণের নিমিত্তে প্রয়োজনীয় ইলেকট্রিনিক ডিভাইস ক্রয় করে নিরবিচ্ছিন্ন কাস করি এবং প্রতিমাসে ডাটা প্যাকেজ ক্রয় করি। যা চুড়ান্ত পরীক্ষা শুরুর পূর্ব চালু ছিল।

মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত প্রশিক্ষণ ভাতা হতে ডিপিএড শিক্ষার্থীগণ অনলাইন শ্রেনিকার্যক্রমে সংযুক্ত থাকার ইন্টারনেট ব্যয় করেছি। এখন পযর্ন্ত আমাদের সকল প্রকার বকেয়া ভাতার অর্থ দ্রুত প্রাপ্তির ব্যবস্থা প্রহণ করলে কৃতার্থ হবো।

এসময় বক্তব্য রাখেন, মোঃ মনিরুজ্জামান খান মনির, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহ আলম, ফারুক হোসেন প্রমুখ।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর