টাঙ্গাইলে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে পৃথক অভিযানে ৪৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড ও রেহাইঝিনাই গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দেওলা এলাকার মৃত সাজাৎ আলীর ছেলে বাইজিদ হোসেন (৪৪), ঝিনাইচর এলাকার ফাজিল মন্ডলের ছেলে শহিদ মন্ডল (৬৫)।

এসময় ৪৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (যার মূল্য আনুমানিক ১,১৩,৭৫০ টাকা) বাইজিদ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।অপরদিকে, দশ বোতল ফেন্সিডিল (যার মূল্য আনুমানিক ৫,০০০ টাকা) শহিদ মন্ডলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডল এবং ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইলের সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। তারা সদর থানা এলাকাসহ আশেপাশের থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ট্যাপেন্টাডল এবং ফেন্সিডিল সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর