চীনের উপহারের ৬ লাখ টিকা দেশে আসছে আজ

চীন সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ৬ লাখ উপহারের টিকার দ্বিতীয় চালানটি রোববার (১৩ জুন) বিকালে ঢাকায় পৌঁছাবে।

বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমান টিকা নিয়ে আজ ঢাকায় আসবে। রোববার এ তথ্য জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে চীনের ৬ লাখ উপহারের টিকা বেইজিং এয়ারপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমানে উঠানো হয়েছে। বিমান দু’টি রোববার বিকেল নাগাদ ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় বাংলাদেশকে ৫ লাখ সিনোফার্মের টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সিনোফার্ম ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত চুক্তি প্রায় চূড়ান্ত। আর এক সপ্তাহের মধ্যেই সিনোফার্মের টিকা কেনার চুক্তির আলোচনা শুরু হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর