সশরীরে একাডেমিক পরীক্ষা নেওয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আজ থেকে পরীক্ষা নিচ্ছে কুবি।
রোববার (১৩ জুন ) সকাল ১০টা থেকে ৮টি বিভাগের ১১টি সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বিভাগের মিড টার্ম পরীক্ষাও চলছে।
লোকপ্রশাসন বিভাগের একটি সেমিস্টার, আইন বিভাগের একটি, ব্যবস্থাপনা বিভাগের একটি, মার্কেটিং বিভাগের একটি, পরিসংখ্যান বিভাগের দুইটি, ফার্মেসি বিভাগের একটি, আইসিটি বিভাগের দুইটি ও অ্যাকাউন্টটিং বিভাগের দুইটি পরীক্ষা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের গণমাধ্যমকে বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা পরীক্ষা নেওয়া শুরু করেছি। শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। জনসমাগম এড়াতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি অনুষদের সামনে পৃথক সাবান পানির ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ২৩ ফেব্রুয়ারি এক সভায় চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। গত ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভা থেকে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।
বার্তাবাজার/নব