রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রবিবার (১৩ জুন) সকালে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ আসিফ মাতব্বর (১৮), মোঃ রিপন (২৯) ও রিনা বেগম (৩৫)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল ১২ জুন আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকারসহ ৪টি মোবাইল ফোন ও নগদ ৭শ’৬০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা সহ অন্যান্য মদকদ্রব্য সরবারহ আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/পি