মাস্ক না পরায় ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

করোনা পরিস্থিতিতে ব্রাজিলে এক বিশাল মোটরসাইকেল র‍্যালিতে উপস্থিত হয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো। কিন্তু সেখানে তিনি মাস্ক পরিহিত ছিলেন না। এজন্য তাকে ১০৮ ডলার জরিমানা করা হয়েছে।

আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা আছে ব্রাজিলে। সেই নির্বাচনের প্রচারের অংশ হিসেবে সাও পাওলো প্রদেশে এ মোটরসাইকেল মিছিলের আয়োজন করে বলসোনারোর সমর্থকরা।

রবিবার (১৩ জুন) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্তের হিসেবে তৃতীয় ও মৃত্যুর হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে ব্রাজিল।

আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট এক কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৮১৮ জন এবং সেখানে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে চার লাখ ৮৬ হাজার ২৭২ জনে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর