রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ ৬জন এবং উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন।
রোববার (১৩ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের একজন, নওগাঁর ৩ জন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।
রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। এরমধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৫ জন। ছুটি নিয়েছেন ৩৫ জন। এ নিয়ে মোট ভর্তি রোগী আছেন ২৯৪ জন। এদের মধ্যে রাজশাহীর ১৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০৮ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ২৮ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ১জন এবং অন্যান্য এলাকার ৯ জন।
গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ৫৩.৬৭ শতাংশ। নাটোর জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ১২.৬৭ শতাংশ। নওগাঁ জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ৫০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের নমুনায় শনাক্তের হার ছিলো ১৬.৪৬ শতাংশ।
বার্তাবাজার/পি