স্ত্রীর গরম পানিতে ঝলসে গেল স্বামী

ঢাকার আশুলিয়ায় সিদ্দিক নামে এক ব্যক্তিকে গরম পানি নিক্ষেপ করে ঝলসে দিয়েছে তার স্ত্রী মাজেদা বেগম। শনিবার (১২ জুন) সকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকার মোফাজ্জল হোসেনের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় মাজেদা বেগমকে আটক করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের উলিপুর থানাধীন অমানন্দ এলাকার গফুর সরকারের মেয়ে। তিনি বগাবাড়ি এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করেন।

পুলিশ জানায়, শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে মাজেদা তার স্বামী সিদ্দিকের গায়ে গরম পানি ঢেলে দেন। পরে সিদ্দিকের চিৎকার শুনে প্রতিবেশিরা এসে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সিদ্দিকের স্ত্রী মাজেদা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক কায়সার হামিদ জানান, স্বামীর গায়ে গরম পানি নিক্ষেপ করার অভিযোগে সিদ্দিকের স্ত্রীকে আটক করা হয়েছে। সিদ্দিক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা ও পরিবারের লোকজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর