সিংড়ায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ১২’শ পরিবার

নাটোরের সিংড়ায় করোনাকালে কর্মহীন হয়ে পড়া এক হাজার ১৭৬ জন শ্রমিক, ক্ষৌরকার ও দিনমজুরের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১২ জুন) সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে করোনায় লকডাউনে সকলকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় জনপ্রতি দশ কেজি চাল ও নগদ ৫০০ টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমূখ।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জন্য সকলেই দোয়া করবেন।

রবিন খান/ বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর