টাঙ্গাইলে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সদর ও ভূঞাপুর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) বিকেলে এবং সন্ধ্যায় টাঙ্গাইলের পৃথক দু’টি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ভুঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের শামছুল হকের ছেলে সজিব (২৩)। অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে ভুঞাপুর উপজেলার রাজাপুরে কৃষকরা ক্ষেতের শস্য কাটতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে। এসময় তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ভুঞাপুর থানার (ওসি) আব্দুল ওহাব জানান, মরদেহটি পঁচন ধরে পোঁকা ধরেছে। তিন-চারদিন আগে সম্ভবত মরদেহটি সেখানে পড়েছিল। ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃতি রহস্য জানা যাবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে মরদেহ পাওয়া ওই ব্যক্তি মধুপুরে একটি মাদরাসায় পড়াশুনা করতো। গত তিনদিন ধরে সে বাড়িতে এসেছেন।

এদিকে, টাঙ্গাইল সদর থানার এসআই মনির হোসেন জানান, অজ্ঞাত ব্যক্তির (আনুমানিক ৩৫) পঁচে পোঁকা ধরে গেছে শরীরে। ধারণা করা হচ্ছে মরদেহটি ৫/৬ দিন আগে হত্যা করে ফেলে রেখেছে দুর্বত্তরা। তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরই জানা যাবে হত্যার মূল উদ্দেশ্য কি।

হাসান সিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর