শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৩

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আকাশ মৃধা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার শ্রীপুর-দ্বারিয়াপুর সড়কের শ্রীপুর পূর্বপাড়া মাদ্রাসা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আকাশ মৃধা উপজেলার পারপটোরা গ্রামের ডালিম মৃধার পুত্র। এছাড়া আহতদের মধ্যে চাঁদ মোহন নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার আনন্দ নগরের কুটিশ্বর পরামানিকের পুত্র। আহত অপর ২ জনের পরিচয় এখনও জানা যায়নি৷

জানা যায়, সকালে বাড়ি থেকে মা ও ভাগ্নিকে নিয়ে মোটরসাইকেলে করে বোনের বাড়ি শ্রীপুর উপজেলার নবগ্রাম গ্রামে যায়। সেখানে তাদেরকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার পূর্বপাড়া মাদ্রাসা এলাকা নামকস্থানে পৌছালে চাঁদ মোহনের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে তারা দুজনসহ ৪ জন আহত হয়।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আকাশ মৃধার মৃত্যু হয়।

শ্রীপুর থানার (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন পক্ষই মামলা করতে আসনি,তবে নিহত আকাশের পরিবারে পক্ষ থেকে মামলা করবেন না বলে তারা জানিয়েছেন।

তাছিন জামান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর