বালিয়াকান্দিতে ধর্ষকের শাস্তির দাবীতে মহিলা পরিষদের মানববন্ধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ধর্ষক ইউনুস ফকির ওরফে কিলিকে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

শনিবার (১২ জুন) বিকালে উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী মোড়ে বহরপুর ইউনিয়নে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ বহরপুর ইউনিয়ন শাখার সভাপতি রোমানা কবির, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক এ্যাড. সালমা আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদ বহরপুর ইউনিয়ন শাখার সদস্য রেখা আক্তার, জমেলা আক্তার, কবিতা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ মে দুপুরে উপজেলার বহরপুর ইউনিয়নের মাতালখালি গ্রামের মৃত আছির উদ্দিন ফকিরের ছেলে ইউনুস ফকির ওরফে কিলি (৫০) ওই গৃহবধুর বাড়ীতে আসেন।

তখন গৃহবধুকে বলেন, “তোর স্বাস্থ্যতো খুব খারাপ, আমি বাড়ীর পেছনের ঘাস ক্ষেতে আছি। তোর আর তোর স্বামীর নাম একটা কাগজে লিখে নিয়ে আয়, আমি একটা ওষুধ দিবো, তুই ভালো হয়ে যাবি”।

কিলি’র এই কথা তিনি সরলভাবে বিশ্বাস করেন এবং একটি কাগজে তার ও তার স্বামীর নাম লিখে ওই ঘাসের ক্ষেতে যান। সে সময় ওই কাগজ দেবার সাথে সাথে কিলি তার মুখসহ হাত বেধে টেনে ঘাস ক্ষেতের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণ শেষে তাকে ছেড়ে দিলে তিনি বাড়ীতে ফিরে বিষয়টি স্বজনদের জানান। তাদের পরামর্শে ওই দিনই থানায় একটি মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর