চলতি বছরের ১৩ জুন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার্থীদের জন্য চারটি নীল বাস চলবে।বাসগুলো শুধু নির্ধারিত পরীক্ষার দিনগুলোতেই চলাচল করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম।
সকাল পৌনে নয়টায় ও দুপুর সাড়ে বারোটায় দুইবারে চারটি করে বাস কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে আসবে। দু’টি বাস শহরের পুলিশ লাইন হয়ে এবং বাকি দু’টি টমছম ব্রিজ হয়ে ক্যাম্পাসে আসবে।
এরপর দুপুর দুইটায় এবং বিকাল সোয়া পাঁচটায় দুইবারে চারটি করে বাস একই রাস্তায় ক্যাম্পাস থেকে কান্দিরপাড় ফেরত যাবে ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম বলেন, পরীক্ষার্থীদের যাতায়াতের কোনও অসুবিধা না হোক সেভাবেই আমরা কাজ করছি। আপাতত চারটি বাস চালু করা হচ্ছে। পরবর্তীতে পরীক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা ও রাস্তা পরিবর্তন হতেও পারে। এছাড়াও পরীক্ষার্থী ছাড়া অন্য শিক্ষার্থীদের অপ্রয়োজনে যাতায়াত না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
সাজ্জাদ বাসার/বার্তা বাজার/এসজে