রাজধানীতে টিআর প্রকল্পের বরাদ্দকৃত অনুদান বিতরণ করলেন এমপি হাবিব

রাজধানীর উত্তরায় ২০২০-২১ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো, মসজিদ মাদ্রাসা রক্ষণাবেক্ষণের জন্য টিআর প্রকল্পে বরাদ্দকৃত অনুদান বিতরণ করেছেন ঢাকা-১৮ সংসদীয় আসনের এমপি হাবিব হাসান।

শনিবার (১২ জুন) উত্তরায় হাবিব হাসানের পুরাতন বাড়ি আহালিয়ায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ঢাকা-১৮ আসনের সকল মসজিদ, মাদ্রাসা,মন্দির, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।

তিনি বলেন-ঢাকা-১৮ আসনে উন্নয়নের কোন প্রকার কারচুপি করা হবেনা,কাউকে করার সুযোগও দেয়া হবে না।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঢাকামহানগর উত্তর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর