হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন দ্রুত সংস্কার ও চালুর দাবি
গত মার্চে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কার ও রেলসেবা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে আগামী ২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রেল সেবাচালুর দাবী জানানো হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সপাতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সস্পাদক জাবেদ রহিম বিজন।
মানবন্ধনে বক্তারা বলেন, পূর্বাঞ্চল রেলপথে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটির কার্যক্রম আড়াইমাস ধরে বন্ধ রয়েছে। এ স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি করছেনা। এতে করে প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াতকারী কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে