কেন্দুয়ায় মাছের পোনা অবমুক্ত করলেন অসীম কুমার উকিল

নেত্রকোনার কেন্দুয়ায় মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেছেন নেত্রকোনা-৩ ( কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

শনিবার (১২ জুন) দুপুরে উপজেলা মৎস্য অফিসের ২০২১-২১ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ প্রকল্পের আওতায় কালিয়ান বিলে মুক্ত জলাশয়ে মাছের পোনা ছেড়ে কর্মসূচি উদ্বোধন করা হয়।

মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায় রুই, কাতলা, মৃগেল ইত্যাদি পোনা মাছ অবমুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে মৎস্য অফিস সুত্রে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভুঞা,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাজ্জাদ হোসেন, কেন্দুয়া থানা ওসি কাজী শাহনেওয়াজ প্রমূখ।

রাজেশ গৌড়/ বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর