কর্ণফুলীতে শাশুড়ীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের কর্ণফুলীতে শাশুড়ীর সাথে অভিযান করে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে চরলক্ষ্যা বোর্ড বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম নাসরিন আকতার (২১)। তিনি উপজেলার বোর্ড বাজার মাইজা ফকির বাড়ির মো. আল আমিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই শীলব্রত বড়ুয়া।

তিনি জানান, কর্ণফুলী উপজেলার বোর্ড বাজার নিজ বাসায় নাসরিন আক্তারকে গালাগালি করেন শাশুড়ী। গালাগালি সইতে না পেরে অভিমান করেন দুপুর আড়াইটার দিকে সে বিষপান করে। এতে গুরুতর অসুস্থ অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সুমন শাহ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর