ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশের খাদ থেকে মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশের খাদ থেকে অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের সদর উপজেলার বড়হরণ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, স্থানীয়রা খবর দিলে রেললাইনের পাশে খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ছিটকে খাদে পড়ে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর