নীলফামারীতে বাশেঁর আঘাতে শ্রমিকের মৃত্যু

নীলফামারীল জলঢাকায় মসজিদের কুয়ার রিং তুলতে গিয়ে মাথায় বাঁশ পরে জাহাঙ্গীর আলম (৫০) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুন) দুপুরে পৌল এলাকার রাজারহাট জামের মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মসজিদের পুরোন কুয়ার রিং তিনটি বাশেঁর মধ্যে লোহার শিকল লাগিয়ে উপরে উঠানোর সময় অসতর্কতার কারণে বাশঁ মাথায় পরে। এসময় তিনি আহত হলে তাৎক্ষণিক ভাবে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন।

তিনি ৪ সন্তানের জনক, পৌর এলাকার ৪নং ওয়ার্ডের আফছার আলীর পুত্র।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর