তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

আজ শনিবার কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট)মো. শাহদাৎ হোসেন।

এসময় হাসপাতালে কর্তব্যরত সকল চিকিৎসকদের সাথে পরিচিতি বিনিময় করেন এবং নবনির্মিত চারতালা ভবনের নির্মাণ কাজের গুনগত মান সম্পর্কে খোজখবর নেন অতিরিক্ত সচিব শাহাদাৎ হোসেন। এছাড়া সেবা প্রদান শতভাগ নিশ্চিত করতে এবং তিতাস উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিনত করতে উপস্থিত কর্মরত চিকিৎসকদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

পরে তিনি সিড়ি বেয়ে পায়ে হেঁটে নিচে নেমে পরিস্কার পরিছন্নতার সন্তুষ্টি প্রকাশ করেন। এর আগে অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসেন (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট)কে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোছাম্মৎ রাশেদা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.সরফরাজ হোসেন খাঁন ও তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো.আব্বাস উদ্দিন(এইচ ই ডি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার, তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.সরফরাজ হোসেন খাঁন,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.শহীদুল ইসলাম শোভন,আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও)ডাক্তার মো.মাহাবুব হাসান ভূইয়া, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও)ডাক্তার মো.নজরুল ইসলাম,ডাঃ ইউসুফ, ডাঃ নুসরাত ও ফারজানা পপি ও ডাঃ শুভ, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম, কোষাধক্ষ্য মোঃ জুয়েল রানাসহ হাসপাতালে কর্মরত কর্মকর্তার ও কর্মচারীগণ।

মোঃ আসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর