নান্দাইলে মোটরসাইকেলের নিচে পড়ে প্রাণ গেল বৃদ্ধার

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দ্রুতগামি মোটরসাইকেলের নিচে পড়ে প্রাণ গেল সখিনা খাতুন নামে (৬২) নামে এক বৃদ্ধার।

শনিবার (১২ জুন) দুপুরে রসুলপুর-আঠারবাড়ি আঞ্চলিক সড়কের রসুলপুর মাদরাসার কাছে সড়ক পাড় হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া মোটর সাইকেলটি চালাচ্ছিল নাঈম মিয়া (১৬) নামে এক কিশোর।

জানা গেছে, নিহত সখিনা খাতুন রসুলপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। শনিবার সকালে তিনি নিজ বাড়ি থেকে কাছেই ছেলে আব্দুর রশিদের বাড়িতে যান। দুপুরে সড়ক পাড় হয়ে নিজ বাড়িতে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মোটর সাইকেল তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সখিনার মৃত্যু হয়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, মোটর সাইকেলটি চালচ্ছিল পাশের বাড়ির আবু বক্করের কিশোর পুত্র নাঈম মিয়া।

এই বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) সজিব রহমান বলেন, বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর