ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কের পাটুরিয়া ঘাটের কাছাকাছি পুকুরিয়া নামক স্থানে একযোগে ২ টি যাত্রীবাহী বাস ও ১ টি ট্রাকে মাঝরাতে ডাকাতি হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, গতকাল দিবাগত রাত (১২ জুন) আনুমানিক ২ঃ৩০ মিনিট নাগাদ প্রবল ঝড়বৃষ্টির মধ্যে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পুকুরিয়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের টায়ার পান্চার হয়ে যায়। এমন সময় একটি ডাকাতদল যোগেসোজে বাসে উঠে ডাকাতি করে। এরপর পেছনে আরো একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক এসে গতী বাধাগ্রস্ত হলে সেই বাস এবং ট্রাকেও ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে।
স্থানীয়দের তথ্য মতে বাস ২ টির মধ্যে একটি সোহাগ পরিবহন ও একটি মামুন পরিবহন এবং অন্য একটি ট্রাক। গাড়ি ২ টি ওই রাতেই ফেরি পার হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
ফেরিঘাটে সিরিয়ালে থাকা অনান্য গাড়ির ড্রাইভাররা জানায়, ওই সময় প্রবল ঝড়বৃষ্টি হচ্ছিলো যার ফলে এই সুযোগে ডাকাতদল ডাকাতি করেছে। ওই ফাকা স্থানে টায়ার পানচার হওয়া অস্বাভাবিক বলে দাবী তাদের। টায়ার পানচার করবার জন্য ডাকাতদল রাস্তায় পিন ফেলে রাখতে পারে বলে মনে করছেন অনান্য গাড়ির ড্রাইভাররা।
এ বিষয়ে জানার উদ্দ্যেশ্যে বরংগাইল হাইওয়ে থানার ফোন নাম্বারে কল করে পাওয়া যায়নি।
এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি