দেশে করোনাভাইরাসের সংক্রমণ না কমায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। তবে আমরা বিকল্প পদ্ধতিতে শিক্ষাদান অব্যাহত রেখেছি। এই বিকল্প পদ্ধতির শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা অভ্যস্ত নয় বলে তারা এখনো নিজেদেরকে কমফোর্ট জোনে নিয়ে যেতে পারছে না।
শনিবার (১২ জুন) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
শিক্ষাসচিব বলেন, এই পরিস্থিতিতে এর চেয়ে বিকল্প তো আমাদের আর কিছু নেই। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থা কিংবা আইসিটি নির্ভর যে অবকাঠামো আছে তার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি।
তিনি বলেন, আমরা যেদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি সেদিন থেকে কোম্পানিগুলোর প্রতি আমাদের একটি নির্দেশনা ছিল যে আমরা যেদিন যতদ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিব তখন একটি রি-ওপেনিং প্লান করতে হবে।
তিনি আরও বলেন, আমরা যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো তখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগের মতো করে চালাতে পারবো না। রি-ওপেনং প্লানটা কি হবে সেটা আমাদের বোর্ডে উপস্থাপন করা হয়েছিল। আমাদের কাছে এই রি-ওপেনিং প্লানটা অনেক আকর্ষণীয় মনে হয়েছে। আমরা এই প্লানটাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে দিয়েছি এবং এটি অনুসরণ করে যেন আরো বড় আকারের একটি রি-ওপেনিং প্লান করে।
বার্তাবাজার/নব