আনােয়ারায় স্বাস্থ্য কমপ্লেক্সে কাফকোর সুরক্ষা সামগ্রী প্রদান

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আনােয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরকে জরুরি চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী দিয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী কাফকো।

আজ শনিবার (১২ জুন) দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নির্দেশনায় কাফকো সারকারখানার পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মো.সাইফুদ্দিনের কাছে সুরক্ষা সামগ্রী প্রদান করছেন কাফকোর সিবিএ সভাপতি জসিম উদ্দীন চৌধুরী। এতে ৩ লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় কাফকোর ডা. ফারহানা মইনুদ্দিন,কাফকো সিবিএর সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম,আনোয়ারা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সৈয়দ।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর