বাংলাদেশ মেরিন একাডেমির কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠিত
মেরিন একাডেমির কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রকাশ চন্দ্র দে ও সাধারণ সম্পাদক মো. ছানাউর হোসেন নির্বাচিত।
বাংলাদেশ মেরিন একাডেমির কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২১-২০২৩ মেয়াদে সভাপতি প্রকাশ চন্দ্র দে ও সাধারণ সম্পাদক মো.ছানাউর হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া, ১১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ, কোষাধ্যক্ষ মো.আমিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, সহ-কোষাধ্যক্ষ, মো.আবু সৈয়দ, সহকারী ক্রীড়া ও প্রচার সম্পাদক মো. ইউনুছ শেখ ও সদস্য জনাব হাসিবুর রহমান, জিয়াউর রহমান, রেহেনা বেগম নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য একাডেমির মাননীয় কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট মহোদয়সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
নতুন কমিটি সমিতির উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সুমন শাহ/বার্তাবাজার/পি