জমি দখলের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দিপক ও তার মেয়ের জামাই আশরাফুল আলম জনির বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধানের ফসলের জমির মাটি কেটে নেওয়ার এবং হিন্দুদের শ্মশানের জায়গা ও সরকারী খাল দখল করে অবৈধ ভাবে ভরাট করে বিক্রির অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ জুন শনিবার দুপুর ১২ টার সময় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘির জান বাজারে সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দিপক ও তার মেয়ের জামাই আশরাফুল আলম জনির বিরুদ্ধে এই সব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন আবু বকর চৌধুরী নামে এক ব্যক্তি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু বক্কর চৌধুরী বলেন, আমার অনুপস্থিতিতে মাহবুবুল আলম চৌধুরী দীপক ও তার মেয়ের জামাই আশরাফুল আলম জনি চৌধুরি জোরপূর্বক ভাবে আমার মালিকীয় ভূমি হতে প্রায় ২০ ফুট গভীর করে ৭ লক্ষ টাকার মাটি ড্রেজার ও ভেকু দিয়ে কেটে চুরি করে বিক্রি করে দেয়। আমি জানতে পেরে তাদের কো জিজ্ঞেস করলে তারা উল্টা আমার উপরে ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদশর্ন করেন।তারা সন্ত্রাসী প্রকৃতির লোকজন যে কোন সময় আমার উপর হামলা করতে পারে। তাতে আমি ও আমার পরিবার খুবই আতংকে ও নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। তাই আমি আইন ও সমাজের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের দাবি জানাই।

এই সময় উপস্থিত অনেকে এই সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি খাল ও হিন্দুদের শ্মশানের জায়গা অবৈধ ভাবে দখল করার অভিযোগ জানান।

এ বিষয়ে মাহবুবুল আলম চৌধুরী দিপকের কাছে জানতে চাইলে তিনি সব কিছু অস্বীকার করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বলে দাবি করেন।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর