সাতক্ষীরায় ওসির উদ্যোগে ভাঙ্গা রাস্তা সংস্কার

কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের চলাচলের রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় জনগণের ভোগান্তি সৃষ্টি হয়।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় জরাজীর্ণ(ভাঙ্গা) রাস্তা সংস্কার কাজে এগিয়ে আসেন পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ।

পাটকেলঘাটা থানা পুলিশের নিজস্ব অর্থায়নে বাজারে প্রধান সড়কগুলো মেরামতে জন্য ইট দিয়ে বড় বড় গর্ত গুলো ভরাট করে জনসাধারণের চলাচলে উপযোগী করে তোলা হয়েছে।

পাটকেলঘাটা থানার (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাস্তা সংস্কারে নেমে পড়েন। পুলিশের এমন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী ও সাধারন মানুষ।

উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজার থেকে সরকার প্রতিবছর সরকার প্রায় কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। কিন্তু বাজারের উন্নয়ণ নিয়ে মাথা ব্যথা নেই স্থানীয় জনপ্রতিনিধিদের। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বার্তা বাজারকে বলেন, মানুষের চলাচলের রাস্তা নষ্ট হওয়ায় ভোগান্তির সৃষ্টি হয়। বিষয়টি আমি জানতে পেরে কোন রকম চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি। দ্রুত এই রাস্তাটি সংস্তার প্রয়োজন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর