রাজধানীতে সুতার গোডাউনে আগুন

রাজধানীর হাতিরঝিল মীরবাগের একটি সুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১২ জুন) দুপুর ১টা ৪৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাতিরঝিল মীরবাগে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর