মুন্সীগঞ্জে আমেরিকান প্রবাসীকে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাইকেল রোজারিও(৭২) নামে এক আমেরিকান প্রবাসীকে হত্যা করেছে তারই আপন ভাতিজা আমেরিকান প্রবাসী গেনেট রোজারিও(৫০)।

শুক্রবার (১১ জুন) দিবাগত রাত ১২ টার সময় জেলার এক মাত্র খ্রীষ্টান পল্লী কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হত্যাকারী ভাতিজাকে একনলা বন্ধুক ও গুলিসহ রাতেই গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুলপুর গ্রামের মাইকেল রোজারিও সাথে তার বড় ভাই মৃত বাড়ন রোজারিওর ছেলে গেনেট রোজারিও সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছিল। চাচা-ভাতিজা উভয়ই স্বপরিবারে আমেরিকায় বসবাস করেন। সম্পত্তি বিরোধ নিরসনে প্রায় দু’মাস আগে দুজনেই বাংলাদেশে আসেন এবং গতকাল শুক্রবার সন্ধ্যায় ৭ টায় নিজ বাড়ীতে গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি বিচার-শার্লিস হয়। বিচারে দীর্ঘদিনের জমিজমা বিরোধের অবসানও ঘটে কিন্তু রাত ১২টার দিকে ভাতিজা গেনেট চাচা মাইকেল রোজারিওকে গুলি করে। আহত অবস্থায় মাকেল রোজারিওকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে আমি নিজে উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ সমাধান করেছি, কিন্তু রাত সাড়ে ১২ টার দিকে গেনেটের ছোট ভাই জনি রোজারিও আমাকে ফোন করে জানাল, গেনেট কাকাকে গুলি করেছে।

সিরাজদিখান থানার ওসি তদন্ত মো.কামরুজ্জামান জানান, জমিজমা নিয়ে বিরোধের জেড়েই হত্যা করা হয়েছে বলে আমরা ধারনা করছি । তবে হত্যায় ব্যবহৃত একনলা বন্ধুক ও তিন রাউন্ড গলিসহ গেনেটকে গ্রেফতার করা হয়েছে।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর