জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বহিঃস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বেলা ১১টায় শহরের সকালবাজারস্থ প্রধান সড়কে তৃনমূল বিএনপির নেতাকর্মীদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মোশারফ হোসেন খান,বিষ্ণ চন্দ্র মন্ডল, আনোয়ার হোসেন শাহীন, মাহাবুবুর রহমান জিলানী, আব্দুস ছাত্তার, হুমায়ুন কবীর, আবু সাঈদ ও সাগর সহ বিএনপি’র নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা কর্মীবান্ধব জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদে বহিঃস্কারাদেশ প্রত্যাহার করার জন্য বিএনপি’র চেয়ারমপারসনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন।
আলমগীর হোসেন/বার্তাবাজার/পি