পুলিৎজার পেলেন ফ্লয়েড হত্যার ভিডিও করা কিশোরী

যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ছবি মুঠোফোনে ভিডিও ধারণ করে এ বছর পুলিৎজারের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে পথচারী কিশোরী ডারনেলা ফ্রেজিয়ার।

পুলিৎজার পুরস্কার বোর্ডের সুপারিশে শুক্রবার এই তালিকা প্রকাশ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

গত ২৫শে মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় জরুরি, প্রমাণসাপেক্ষ ও সুস্পষ্ট সংবাদ প্রকাশের জন্য পুরস্কার জিতেছে দ্য মিনিয়াপোলিস স্টার। এ ঘটনায় ব্যাখ্যামুলক প্রতিবেদনের জন্য রয়টার্স ও দ্য আটলান্টিককে পুরস্কৃত করা হয়েছে।

এছাড়াও, করোনা মহামারি নিয়ে ক্রমাগত দূরদর্শী রিপোর্টিংয়ের জন্য নিউইয়র্ক টাইমস ও দ্য আটলান্টিককে সম্মানিত করা হয়েছে। ফিচার ফটোগ্রাফিতে পুরস্কার জিতে নিয়েছেন এপি’র এমিলিও মোরেনাত্তি। ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। বর্তমানে ২১টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর