ভারতে করোনায় একদিনে ফের ৪ হাজারের বেশি মৃত্যু

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের নিচে নামলেও মৃত্যু সংখ্যা কমছে না। দেশটিতে আবারও করোনায় দৈনিক মৃত্যু ৪ হাজার ছাড়িয়েছে।

২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৩২ জনের। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জনে।

শনিবার (১২ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেই মারা গেছেন রেকর্ড ২ হাজার ৬১৭ জন। একই সময়ে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭৬৬ জন। এ নিয়ে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ৮৭ হাজার জনে।

ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ১১ হাজার ৩৮৪ জন। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু রয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর