গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মিলগেট এলাকায় টিন শেডের ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন গুদামের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা, সদর দপ্তরসহ আশেপাশের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বিপুল পরিমাণ ঝুট মালামাল, ঢেউটিনসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরিফ চৌধুরী/বার্তাবাজার/পি