নির্ধারিত সময়ে হচ্ছে না ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা

দেশের ২০ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে পূর্ব নির্ধারিত সময়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ১৯ জুন এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও আবেদনের সময় আবার বাড়ানো হয়েছে।

শুক্রবার (১১ জুন) পরীক্ষার আয়োজক কমিটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধায়পক ফরিদ উদ্দিন আহমেদ জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করতে পারবে ভর্তিচ্ছুরা। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরে শিক্ষার্থীদের জানানো হবে।

এর আগে সমন্বিত ভর্তি কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ জুন মানবিক বিভাগের, ২৬ জুন বাণিজ্যের ও ৩ জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর