গুম-কারাবন্দি নেতাকর্মীদের পরিবার নিয়ে ইশরাকের পিকনিক

বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাই গুম হয়েছেন বিগত দিনগুলোতে। অনেক খুন হয়েছেন আবার অনেকেই আছেন কারাগারে। দলের এসব নেতাকর্মী যখন গুন বা খুন হয় তখন তাদের সন্তানরা অনেকেই ছোট। কেউবা আবার দেখেনি বাবার মুখ। বাবার সঙ্গে যাওয়া হয়নি কোথায়।

এমন নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে অন্যরকম এক পিকনিক উদযাপন করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ২০টি পরিবারের সদস্যের নিয়ে তিনি সারাদিন সময় কাটান।

শুক্রবার (১১ জুন) ঢাকার কেরানীগঞ্জে আনোয়ার ম্যাজিক কিংডম রিসোর্টে আয়োজন করা হয় এই পিকনিকের। বিভিন্ন রাইড, সুইমিংপুলে সাঁতার কাটা, দুপরে খাওয়া দাওয়া, বিকালে খেলাধুলার মধ্য দিয়ে ওই সব পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি অতিবাহিত করেন ইশরাক।

এ বিষয়ে তিনি জানান, এই অবৈধ সরকারের সময়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেকে নেতাকর্মী গুম খুন হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করছেন। এদের অনেকের সন্তান তার বাবাকে, ভাইকে পাশে পাচ্ছে না। তাদের এই কষ্ট কিছুটা লাগব করতেই মূলত এই ছোট আয়োজন করেছি। আজকের দিনটা আমরা জন্য স্মরণীয় হয়ে থাকবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর