বদলিজনিত কারণে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে থানা পুলিশ। শুক্রবার (১১ জুন) রাতে থানার একটি হল রুমে সংবর্ধনা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কর্মরত সময়ের বিভিন্ন পদক্ষেপ ও প্রশাসনিক দক্ষতার বিষয় তুলে ধরেন আমন্ত্রিত পুলিশ কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু,থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ, চুনতি পুলিশ ফাঁড়ি ইনচার্জ রাফিকুল ইসলাম জামান সহ প্রমুখ।
আলোচনা পর্বের পরে বিদায়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামকে ফুলের শুভেচ্ছাসহ নানা ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়।
আব্দুল করিম/ বার্তা বাজার/এসজে