আলফাডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন
ফরিদপুরের আলফাডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মো. সাইফুল কবির।
শুক্রবার (১০ জুন) বিকালে উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের চরকাতলাশুর গ্রামে এই প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, ‘চরকাতলাশুরের এই গ্রামটিতে ২৫০ পরিবারকে আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। ইতোমধ্যে দুই শতাধিক ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে