সিংড়ায় কর্মহীন নিম্ন আয়ের মানুষদের পাশে মেয়র ফেরদৌস
করোনাকালে ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া নাটোরের সিংড়া পৌর শহরের ৬শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।
(১১ জুন) শুক্রবার বিকেলে শহরের ছয়টি ওয়ার্ড ঘুরে ঘুরে কর্মহীন শ্রমিক ও দিন মজুরদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় জনপ্রতি দশ কেজি চাল ও নগদ ৫০০ টাকা পৌছে দেন মেয়র জান্নাতুল ফেরদৌস।
উপস্থিত ছিলেন সিংড়া শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, মিলন হোসেন, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমূখ।
রবিন খান/ বার্তা বাজার/এসজে