রাজবাড়ী শহরের ০১ নং রেলগেইট সংলগ্ন সুমাইয়া ফল ভান্ডারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে নারী মাদক ব্যবসায়ী সাবিনা খাতুন (৪৪) কে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া নারীর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সোনাইকুন্ডি গ্রামের সাহাজুলের স্ত্রী।
জানা যায়, রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় এস আই /(নিঃ) হিরন কুমার বিশ্বাস ও সংগীয় অফিসার ফোর্সসহ সকাল ১১টা ২৫ মিনিটের সময় সাবিনা খাতুনের শরীরে বিশেষ ভাবে বহনের সময় দুই কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
এ বিষয়ে রাজবাড়ী থানার এস আই হিরন কুমার বিশ্বাস বলেন গাঁজা উদ্ধারের ঘটনায় রাজবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় ও বহনের দায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নং ২৫(০৯)২০১৫ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
মেহেদী হাসান রাজু/ বার্তা বাজার/এসজে