ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মো. আসাদ (২২) নামে এক নব-বিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্বার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) সকালে নেকমরদ ইউপির করনাইট কুমোরগঞ্জ গ্রামের সানির পুকুর পাড়ের এক আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. আসাদ উপজেলার দুর্লভপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, উপজেলার করনাইট কুমারগঞ্জ গ্রামের জাহেরুল ইসলামের মেয়ে জুই আক্তার (১৮) এর সাথে গত ২৯ মে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় দুর্লভপুর বড়পুকরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আসাদের।
স্থানীয়সূত্রে জানা যায়, নিহত আসাদ ওই গ্রামে বৃহস্পতিবার (১০ জুন) বিকালে তার স্ত্রীকে সাথে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাওয়া শেষে জামাই আসাদ প্রাকৃতিক কাজ সারতে বাইরে গেলে ঘরে ফিরতে দেরি হয়। তখন শ্বশুর বাড়ির লোকজন খুঁজতে বের হলে বাড়ির অদুরে আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস.এম জাহিদ ইকবাল বলেন, মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল তৈরী করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত করে প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ উদঘাটন হবে।
সবুজ ইসলাম/বার্তা বাজার/এসজে