সেতু ভেঙে পড়লো নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলের গোপালপুরে বৈরাণ নদীর উপর নির্মিত একটি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। শুক্রবার (১১ জুন) চসকালে শহরের পৌর কোনাবাড়ি এলাকায় বৈরাণ নদীর উপর ব্রিজটি ভেঙে যায়। তবে কোন ধরনের প্রাণহাণির ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা।

জানা গেছে, টানা দুই দিনের বৃষ্টিতে ব্রিজের দুটি পিলারসহ ব্রিজের একপাশ ভেঙে পড়ে। পরে ক্রমশই ব্রিজের ভাঙা অংশ বাড়তে থাকে। অনেক আগেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিলো। তারপরও সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানান, ঝুঁকিপূর্ণ থাকার পরও কোন কাজ করেনি কর্তৃপক্ষ। ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি তাদের।

এ ব্যাপারে গোপালপুরের পৌর মেয়র রকিবুল হক ছানা জানান, আমি জানতে পেরেছি ব্রিজটি ভেঙে পড়েছে, তাই দ্রুত ব্রিজটি পরিদর্শন করি। ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো। টানা দুই দিন বৃষ্টির ফলে ব্রিজটি ভেঙে পড়েছে। খুব দ্রুত চলাচলের জন্য ব্রিজের ব্যবস্থা করে দিবো।

হাসান সিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর