করোনা প্রতিরোধে ব্যর্থ হয়ে সরকার বিরোধীদলকে দমন করছে

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ব্যর্থ হয়ে সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, করোনা মহামারিসহ সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে সরকার আরো বেশি আগ্রাসী পথ অবলম্বন করে বিরোধী দলকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (১১ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর দিনে সরকার তাণ্ডব চালিয়ে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ২০ জনকে হত্যা করেছে।

ফখরুল বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের এই ফ্যাসিবাদী নিষ্ঠুর আচরণের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এই প্রতিবাদ-বিক্ষোভ করতে গিয়েও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার শুরু করেছে। ২০২১ থেকে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের এবং গ্রেফতারের জোরালো হিড়িক শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আজ যারা ক্ষমতায় আছে তারা দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। তারা গণতন্ত্রের নামে গণতন্ত্রের কবর রচনা করেছে। দেশকে ধ্বংস করে দিয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর