টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়া রোড সংলগ্ন অবস্থিত পার্ক বাজারে কাঁচা মালের আরোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুন) দুপুরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। যার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্থ আড়তদার ব্যবসায়ীরা হলেন- নান্নু মিয়া, সরোয়ার হোসেন, আকবর হোসেন, ওয়াহেদ, আলীম, ইমরান, ময়না, মধুসূদন সাহা এবং আব্দুস ছামাদ।
অগ্নিকাণ্ডের ঘটনায় আড়তে থাকা আদা, রসুন, পেয়াজ, পটল, আলু, কাঁচা মরিচ, আমসহ ব্যবসায়ীদের হিসাবের খাতা ও ব্যবহার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কাঁচা মাল ব্যবসায়ী নান্নু মিয়া জানান, আমার ক্রয়কৃত প্রায় ১ লক্ষ টাকা আমসহ ৪০ বস্তা রসুন পুড়ে গেছে। এ বিষয়ে মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জোহায়ের আলী ও যুগ্ম সম্পাদক আমির হামজা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য আর্থিক সাহায্য চেয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
হাসান সিকদার/বার্তা বাজার/এসজে